শেকৃবির নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ করে সবার কাছে সহযোগিতা চেয়ে অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ায় মাননীয় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে চ্যালেঞ্জও বেড়ে গেছে। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে আমি তাদের পাশে থেকে দায়িত্ব পালন করব। আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। সবার সহযোগিতার মধ্যদিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলব। এই ক্যাম্পাসকে আরো সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাব।
এর আগে গতকাল (শনিবার) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর তফসিলে বর্ণিত প্রথম সংবিধির ১৮(১) উপ-বিধির আলোকে সিন্ডিকেটের অনুমোদনসাপেক্ষে অধ্যাপক ড. মুহাম্মদ আবুল বাশারের এই নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ১৯৭৩ সালের ৩১ মার্চ ঢাকা জেলার সাভার উপজেলার বাগধোনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৯০ সালে ধামরাই সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে স্নাতক ও ২০০৬ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৩ সালে কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এমএসএম / জামান
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি