ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:২৫

সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকার এসিআই ফুড মিলসের সামনে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ নিহতরা সিএনজিচালিত অটোরিকসার যাত্রী। 

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া এলাকার আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮), তাড়াশ উপজেলার ভাটড়া এলাকার রমজান আলীর ছেলে নুরুজ্জামান (৫২), তার বড় ভাই তারেক রহমান (৫৫)। হাসপাতালে মারা যাওয়া দুজনের পরিচয় পাওয়া যায়নি। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নলকা মোড় এলাকা থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিল মাইক্রোবাসটির সঙ্গে অপর দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ড্রাইভারসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই৷ তিনজন ঘটনাস্থলে মারা যান৷  এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম