মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর উদ্যোগে অসহায় ও দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো একটি শিল্প প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় টিআরইউ এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, টিআরইউএর উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, মনিরুল ইসলাম মিহির, কার্যকরী পরিষদের সদস্য ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন ,কার্যকরী পরিষদের সদস্য ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন,যুগ্ন সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রানা পারভেজ, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, সংগঠনের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানের শীতবস্ত্র হিসেবে চারশত কম্বল বিতরণ করা হয়।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ