নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে নিহত ২
বগুড়ার নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম দারিয়াপুর মন্ডল পাড়ার নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চাঁন মিয়া ওরপে সুইট (৫০) এবং মৃত ইব্রাহীম মন্ডলের ছেলে আজিজার মন্ডল (৫৫)। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগোহাইল টু দারিয়াপুর রাস্তার মাঝামাঝি জায়গায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, শনিবার (৩১শে জানুয়ারী) সকাল ৮টার দিকে মোটরসাইকেল যোগে হাটকড়ই বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় ভুটভুটি চালক পালিয়ে গেলেও ভুটভুটি সহ ১জনকে আটক করেছে এলাকাবাসী। ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
Aminur / Aminur
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি