ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ৪:৩৭

ঠাকুরগাঁও শহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে প্রায় চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ইজিবাইকচালককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ইজিবাইক, বিপুল পরিমাণ চা-পাতা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যাড পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম মো. তাউহিদ ইসলাম রতন (৩১)। তিনি ঠাকুরগাঁও পৌর এলাকার মিটচিলারং মহল্লার বাসিন্দা।
র‌্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বড় মাঠ এলাকায় টহল চলাকালে ইয়াবা পরিবহনের তথ্য পাওয়া যায়। পরে হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে অবস্থান নিয়ে ইজিবাইক তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি ইজিবাইক থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তির ইজিবাইকের পেছনের সিটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০টি প্যাকেটে মোট ৩ হাজার ৯১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন প্রায় ৩৯১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১১ লাখ ৭৪ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া একই বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬১টি প্যাকেট চা-পাতা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২৭ কেজি। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, চা-পাতার আড়ালে ইয়াবা বহনের চেষ্টা করা হচ্ছিল।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক এবং মাদক লেনদেনে ব্যবহৃত আলামতসহ আটক ব্যক্তিকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Aminur / Aminur

চট্টগ্রাম হালিশহর বিআরটিএতে ফিটনেস বাণিজ্যের অভিযোগ

মনিরামপুরে মুক্তেশ্বরী নদীর ধ্বসে যাওয়া বাঁধ মেরামত

৭ম শ্রেণি পড়ুয়া কন্যাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কু*পি*য়ে জ*খ*ম

মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি

মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধোপাছড়িতে মায়ের পরকীয়ার দৃশ্য দেখে ফেলায় সন্তানের জীবন ঝুঁকিঃনিরাপত্তা চেয়ে মানববন্ধন

বরগুনায় দুই ভাইয়ের সংঘর্ষের জামাই খুন

রাজারহাটে তিন সপ্তাহ ধরে বন্ধ মিড-ডে মিল কর্মসূচির বিস্কুট সরবরাহ

জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি

রাণীনগর ধানের দাম বাড়লেও ধানের সরবরাহ সংকট

নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

ভূরুঙ্গামারীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে

নন্দীগ্রামে বিএনপির বিজয় র‌্যালী