বরগুনায় লোহার রডের আঘাতে গৃহবধূ হত্যা
বরগুনা সদর উপজেলায় লোহার রড বা ভারী ধাতব বস্তু দিয়ে আঘাত করে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের আঘাতে ওই নারীর মুখমণ্ডল মারাত্মকভাবে থেঁতলে যায়। শুক্রবার বিকেলে সংঘটিত এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আলম তাজ (৪৫) ওই এলাকার কৃষক আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল ঘিরে প্রাথমিক আলামত সংগ্রহ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান চলছে। নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন জানান, ঘটনাস্থলকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে। নিহত নারীর মুখমণ্ডল গুরুতরভাবে থেঁতলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার রড বা ধাতব কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Aminur / Aminur
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ