বাগেরহাটে নির্বাচন পরবর্ত্তি সহিংসতায় নিহত ওসমান গনি হত্যা কারীদের গ্রেফতার দাবীতে রাস্তায় মানববন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন বাগেরহাটে বিএনপি দলীয় সন্ত্রাসীদের হাতে নিহত সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে রাস্তায় নেমেছেন নিহতের ৩ বছরের শিশু সন্তানসহ তার পরিবার ও এলাকাবাসী। শনিবার বেলা ১১ টার দিকে খুনিদের ছবি সম্বলিত পোষ্টার ও ব্যানার নিয়ে বাগেরহাট প্রেসক্লাবের সামনে রাস্তায় মানববন্ধনে দাড়িয়ে যান শতাধিক নারী-পুরুষ। নতুন প্রধান মন্ত্রীর কাছে তাদের একটাই দাবী ওসমানগনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে। মানববন্ধন চলাকালে নিহতের বোন সায়েদা আক্তার ও পিতা শাহাজান সরদার বলেন, আমাদের বাড়ী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে। গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে সৃষ্ঠ বিরোধে গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক একাধিক হত্যা মামলার আসামী মাদক বিক্রেতা ও চাদাবাজ হাফিজ খান, স্থানীয় দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক শহিদুল হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান শেখ, ওয়ার্ড বিএনপি নেতা অজিয়ার তরফদার, আলী ফকির, আসাদ খান ও এনামুলসহ ২৫/৩০জন সন্ত্রাসী সরদার ওসমান গনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ সময় ওই সন্ত্রাসীরা আরো কয়েকজন কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় যথা নিয়মে ১৫ জন সন্ত্রাসীল নাম পরিচয় উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করা হলেও পুলিশ বা অন্য কোন সংস্থা এ মামলার কোন আসামীকে গ্রেফতার করে নাই। মাদক ব্যাবসায়ি ও চাদাবাজ এ সন্ত্রাসীরা দলীয় পরিচয়ে প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছেন না বলে জানতে পেরেছি। তাই আজ সরদার ওসমান গনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবীতে নতুন প্রধান মন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনায় পবিত্র রমজানের দিনে রোজা থেকে রাস্তায় নেমেছি। মানববন্ধনে নিহতের বৃদ্ধা মাতা ফাতেমা বেগম, চাচা মুনসুর সরদার ও মামলার বাদী নিহতের ভাই উপস্থিত ছিলেন। এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামী আত্মগোপনে থাকায় গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ