ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে নিহত ইরার পরিবারকে আর্থিক সহায়তা ও দ্রুত বিচারের প্রতিশ্রুতি আসলাম চৌধুরীর


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ১:১৬

 চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে শ্বাসনালী কেটে  নিহত জান্নাতুল নাইমা ইরার (৭) পরিবারকে দেখতে গিয়ে শোক প্রকাশ করেন  চট্টগ্রাম-৪ আসন সীতাকুণ্ডের নবনির্বাচিত সাংসদ অধ্যাপক আসলাম চৌধুরি এফসিএ। শুক্রবার  জুমার নামাজের পর উপজেলার কুমিরা ইউনিয়ন মসজিদ্দা মাষ্টার এলাকায়  ইরার পরিবারের খোঁজখবর নিতে যান  আসলাম চৌধুরি । ইরার মা-বাবার সাথে কথা বলে  পরিবারের হাতে তুলে দেন আর্থিক অনুদান ও আশ্বাস দেন সার্বিক সহযোগীতার। 
এসময় আসলাম চৌধুরী বলেন,অপরাধী যেই হোক, আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। এই মর্মান্তিক ঘটনায় জড়িত খুনিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
 তিনি আরো বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। ইরার পরিবারের প্রতি সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।  ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গত রোববার  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক এলাকায় ৭ বছরের শিশু ইরাকে  পারিবারিক বিরোধের জেরধরে প্রতিবেশি বাবু শেখ (৪৮) পাহাড়ে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে । প্রাণে বাঁচা ইরাকে  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায়  তিন দিন পর তার মৃত্যু হয়। ঘটনার পর সিসিটিভির ফুটেজ ও ঘটনাস্থল পরির্দশের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে  আদালতে দায়স্বীকার করে জবানবন্দি দেয় আসামি।

Aminur / Aminur

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস