সুবর্ণচরে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায় ধ*র্ষ*ণে*র হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
নোয়াখালী সুবর্ণচরে রাতের আঁধারে জোর পূর্বক জায়গা দখল, প্রতিবাদ করায়
স্কুল পড়ুয়া ছাত্রীকে ধ*র্ষণে*র হুমকি, বিচারের দাবীতে মানববন্ধন করেছে
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
ঘটনাটি ঘটে, উপজেলার ৭ নং পূর্ববাটা ইউনিয়নের ভাংচুর গ্রামে।
৬ মার্চ (শুক্রবার) বেলা ১২ টায় ঘটনাস্থলে মানববন্ধনের আয়োজন করে
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী আবুল খায়েরের স্ত্রী রাহেনা বেগম
(৫৫), তার মেয়ে রাবেয়া সুলতানা, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কামাল
সর্দার প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রতিবেশী ভূমিদস্যু ইলিয়াস আলী
দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি দখলের পায়তারা করছে সম্প্রতি ইলিয়াস আলী
তার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রাতের আঁধারে আমার জমির মাঝখানে দিয়ে রাস্তা
তৈরী করে পেলে, পরবর্তীতে ভুক্তভোগী স্থানীয় ফাঁড়ি থানায় লিখিত অভিযোগ
করলে ঘটনা স্থলে পুলিশ এসে অভিযুক্তকে রাস্তা কেটে আগের মত করে জায়গাটি
ছেড়ে দিতে বলেন পুলিশের নির্দেশ অমান্য করে ইলিয়াস ক্ষিপ্ত হয়ে আমার
মেয়েকে গুম খুনসহ প্রকাশ্য গণধর্ষণের হুমকি দেয় এবং মেয়েকে আসা যাওয়ায়
পথে নানা অশ্লীল কথা বলে এতে আমরা শংকিত যে কোন সময় ইলিয়াস তার সন্ত্রাস
বাহিনী নিয়ে সে বড় ধরনের ক্ষতি করতে পারে আমরা এর বিচার চাই।
ভুক্তভোগী রাবেয়া বলেন, আমাদের জায়গায় জমি সংক্রান্ত বিষয় বিরোধের জেরে
ইলিয়াস ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে স্কুলে আসা যাবার পথে নানা অশ্লীল
ভাষায় গালিগালাজ করে এবং আমাকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দিয়ে আসছে আমি
এর বিচার চাই।
এলাকাবাসী বলেন, রাতের আঁধারে অন্যের জমি দখল করে নেয় প্রতিবাদ করলে মা
বোনদের ধর্ষনের হুমকি দেয় আজকে একজনের সাথে করেছে কালকে আরেক জনকে করবেনা
তার কি গ্যারান্টি? আমরা এর উপযুক্ত বিচার চাই।
হাতিয়া ফাঁড়ি থানার এস আই শহিদুল বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল
পরিদর্শন করেছি এবং সামাজিক ভাবে সমাধান করার জন্য বলেছি এর পর কোন পক্ষে
আর আমাদেরকে জানাইনি।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে