এএসপি জহিরুল ইসলামের বদলিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া
হবিগঞ্জের বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামের বদলির খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া। অল্প সময়ের মধ্যেই দায়িত্বশীলতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই পুলিশ কর্মকর্তাকে ঘিরে স্মৃতিচারণ করছেন স্থানীয়রা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক তালুকদার নামে এক ব্যক্তি লিখেছেন, “বাহুবল-নবীগঞ্জের সম্মানিত সার্কেল এসপি জহিরুল ইসলাম ভাইয়ের বদলির খবর শুনে সত্যিই মনটা খুব ভারী হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই তিনি সততা, সাহস আর মানবিকতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাঁর অবদান আমরা সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। নতুন কর্মস্থলে আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। আপনি যেখানেই থাকুন, বাহুবল-নবীগঞ্জের মানুষের ভালোবাসা সবসময় আপনার সঙ্গে থাকবে।”
ইমন আহমেদ নামে আরেক ব্যক্তি লিখেছেন, “একজন সৎ ও মানবিক কর্মকর্তার বিদায়ে বাহুবল-নবীগঞ্জের মানুষ আজ আবেগাপ্লুত। সার্কেল এসপি জহিরুল ইসলাম দায়িত্ব পালনকালে নিষ্ঠা, সততা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে জুলাইয়ের পরবর্তী সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর শূন্যতা অনুভূত হবে সবসময়। নতুন কর্মস্থলে তাঁর জন্য রইল আন্তরিক শুভকামনা।”
খালিদ মুশাররফ নামে আরেকজন লিখেছেন, “যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়; তবু চলে যায়। প্রশাসনিক কর্মকর্তাদের জন্য যেকোনো সময় বিদায় একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু সব বিদায় স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। বাহুবল-নবীগঞ্জের সার্কেল এসপি প্রিয় জহিরুল ইসলাম ভাইয়ের হঠাৎ বদলির খবর শুনে মনটা খারাপ হয়ে গেলো। জুলাই পরবর্তী সময়ে যে সব যোগ্য এবং আন্তরিক লোক বাহুবল উপজেলায় ছিলেন, একে একে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ভাবছিলাম হয়তো শেষ লোক হিসেবে ভাই আরও কিছুদিন থাকবেন, কিন্তু নিয়তি। সবসময় ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন—দোয়া রইলো আপনার জন্য। আপনাকে আমরা অনেক মিস করবো, বাহুবলবাসী আপনাকে মনে রাখবে।”
এ ধরনের অসংখ্য পোস্টে দেখা যাচ্ছে, একজন কর্মকর্তার বিদায়ের খবর কেবল প্রশাসনিক বিষয় হিসেবেই নয়—মানুষের অনুভূতির সঙ্গেও জড়িয়ে গেছে। দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে তাঁর যে সম্পর্ক গড়ে উঠেছিল, বদলির খবরে তা-ই যেন নতুন করে প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত