ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৩:৩০

কুড়িগ্রামের রৌমারী মহিলা ডিগ্রী কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ল্যাব সহকারী (রসায়ন), ল্যাব সহকারী (উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান), ল্যাব সহকারী (পদার্থ) ও আইসিটি ল্যাব সহকারী নিয়োগ পরিক্ষা ও নিয়োগ নিয়ে প্রার্থীদের মনে অস্বচ্ছতার প্রশ্নে অংশ গ্রহনে উপস্থিতি কমে যাওয়ার অভিযোগ উঠেছে। 
জানা গেছে, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে দৈনিক ভোরের ডাক ও স্থানীয় দৈনিক বাঙলার মানুষ পত্রিকায় রৌমারী মহিলা ডিগ্রী কলেজের কিছু শুন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৪ টি পদে যথাক্রমে ২৭ টি আবেদন পড়ে। যাহা যাছাই বাছাই অন্তে ২৬ টি আবেদন বৈধ ঘোষণা করে লিখিত পরিক্ষার জন্য ২৫ অক্টোবর ২০২৬ রবিবার অংশ গ্রহনে তাদেরকে প্রবেশপত্র প্রেরণ করেন কলেজ কর্তৃপক্ষ। এতে ২৬ জন পরিক্ষার্থীদের মধ্যে ১১ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ অনুপস্থিতির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। 
নিয়োগ পরিক্ষা গ্রহণের সময় উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ২ জন, ডিজি প্রতিনিধি ১ জন্য জেলা প্রশাসক প্রতিনিধি ১ জন, কলেজ কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি। 
পরিক্ষায় অনুপস্থিত থাকা আবেদনকারী নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, আমরা জেনেছি, কর্তৃপক্ষ যাদেরকে নিয়োগ দেবে, তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে চুরান্ত করেছে। এজন্য আমরা পরিক্ষায় অংশ গ্রহন করি নাই। 
রৌমারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ হাবিবুর রহমান বলেন, বিধি মোতাবেক নিয়োগ পরিক্ষা সম্পন্ন হয়েছে। ১১ জন আবেদনকারী পরিক্ষায় অনুপস্থিত ও আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, বিষয় গুলি আমি জানি না।
ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম মাষ্টার বলেন, এবার কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ পরিক্ষায় স্বচ্চভাবে নেয়া হবে। নিয়োগ পরিক্ষা জাতীয় বিশ্ব বিদ্যালয়ের, ডিজির, জেলা প্রশাসকের প্রতিনিধিসহ আমরা উপস্থিত থেকে পরিক্ষা নেয়া হয়েছে। এখানে কোন প্রকার অনিয়মের ছাপ নেই। 

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩