ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৩:২৮

সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘উই রাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’।  পিরোজপুর  এপেক্স ক্লাব পরিচালিত পিরোজপুর নিম্ন মাধ্যমিক নৈশ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি শিশুদের মাঝে খাবার ও পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল খান। তিনি বলেন, “আমাদের ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এতিম ও অবহেলিত শিশুদের মানসিক বিকাশ, অনুপ্রেরণা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।” 

​তিনি আরও উল্লেখ করেন, শিশুদের স্বাবলম্বী করার পাশাপাশি তাদের অভিভাবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সংগঠনটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। অসচ্ছল পরিবারের জীবিকা নির্বাহের জন্য রিকশা, সেলাই মেশিনসহ বিভিন্ন আয়বর্ধক উপকরণ বিতরণ করা হবে। নৈশ বিদ্যালয়ের গভর্নিং বডির সাথে আলোচনা করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে ভবিষ্যতেও ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৫-এর জেলা গভর্নর এপেক্সিয়ান মেহেদী হাসান, এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি এপেক্সিয়ান কাজী ফাহিমা আক্তার মুন্নি, সিনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ান আতিকুল ইসলাম হীরা, সেক্রেটারি এপেক্সিয়ান মাহতাব উদ্দিন রিপন এবং সার্জেন্ট এট আর্মস এপেক্সিয়ান অমিত বিশ্বাসসহ উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
​
এ সময় নৈশ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিশুদের এমন আয়োজন ও সহায়তায় উপস্থিত অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩