চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন অভিযুক্ত ব্যবসায়ী।
অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।
এ সময় মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য বিপ্লব সরকার, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে