ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৩:২৬

টানা তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া ও প্রচণ্ড রোদের পর এক পসলা বৃষ্টিতে স্বস্তির অনুভূতি ফিরে এসেছে বারহাট্টার কৃষক ও খেটে খাওয়া মানুষের মাঝে। বৃষ্টিতে ভিজেছে মাঠ-ঘাট, সজীবতার ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টির দেখা পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকদের মনে।

আশ্বিন মাসের শুরু থেকেই বারহাট্টার প্রকৃতিতে দিনের বেশির ভাগ সময়ই প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বইছিল। সকাল থেকেই সূর্যের তীব্রতা বাড়তে থাকায় দুপুরের দিকে মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছিল। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ খেটে খাওয়া মানুষ। অপরদিকে অনাবৃষ্টির কারণে আমন ফসল বিনষ্টের শঙ্কায় ছিলেন আমন চাষিরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত ২৯ অক্টোবর প্রথম বৃষ্টির দেখা মিললেও এরপর আর বৃষ্টি না হওয়ায় অব্যাহত খরায় চলতি আমন মৌসুমের পাশাপাশি অন্যান্য সবজির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছিল। অবশেষ শুক্রবার বিকাল থেকে থেমে থেমে কয়েক পশলা মাঝারি আকারে বৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের মতে, এ বৃষ্টিতে কৃষিজমি ও মাঠের ফসলের জন্য বেশ উপকার হয়েছে। বিশেষ করে যেসব জমিতে আর্দ্রতার ঘাটতি ছিল, সেখানে বৃষ্টির পানি ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও মাটির আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করবে। এতে ফসলের থোর বের হতে উপকার হবে বলে আশা করছেন তারা।

সরেজমিনে উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখা গেছে, আঁকাবাঁকা মেঠো পথের ধারে আমন খেতে বৃষ্টির পানির ছোঁয়া লেগে বেশিরভাগ ধান খেত স্বস্তি ফিরে পেয়ে ধানের থোর বের হয়েছে। কৃষকদের চোখে-মুখে এখন খুশির ঝিলিক।

বিভিন্ন এলাকার কয়েকজন কৃষকদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, চলতি আমন মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় বিপাকে ছিলেন কৃষকরা। অনেকে সেচ দিয়ে আমন ধান রোপণ করেছেন তারা। এতে তাঁদের বাড়তি খরচ হয়েছে। অবশেষে কার্তিক মাসের মাঝামাঝি বৃষ্টি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

আমন চাষিদের অভিমত, এসময়ে বৃষ্টি না হলে বড় বিপদে পড়তে হতো তাদের। এমনিতেই রোপণের শুরুতেই সেচের পানি দিতে হয়েছে। শেষ সময়ে বৃষ্টি হওয়ায় জমিতে প্রাকৃতিকভাবে পানি পৌঁছানোর পাশাপাশি মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা ফিরে আসবে বলে মনে করছেন তারা।

শহরের বাসিন্দারা বলছেন, কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। দিনের বেলায় রাস্তায় বের হলে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হচ্ছিল। বিশেষ করে দুপুরের সময় বাইরে বের হওয়া ছিল বেশ কষ্টকর। বৃষ্টির পর বাতাসে শীতলতা অনুভূত হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।

তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পাওয়া শ্রমজীবী মানুষও বৃষ্টিতে স্বস্তির কথা জানিয়ে কয়েকজন দিনমজুর বলেন, কয়েক দিন ধরে তীব্র রোদের মধ্যে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টি আর ঠান্ডা বাতাসে গরমটা অনেকটাই কমেছে। এখন কাজে বের হলেও আগের মতো গরম লাগছে না।

সার্বিক পরিস্থিতি বিবেচনায়, বারহাট্টা জুড়ে হঠাৎ নেমে আসা এই বৃষ্টি কৃষক ও শ্রমজীবী মানুষের মনে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এখন প্রকৃতির এই আশীর্বাদ কৃষিজমিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, কয়েক দিন ধরে অসহনীয় গরম ছিল। একপশলা বৃষ্টির পর পরিবেশ অনেকটা ঠান্ডা হয়েছে। বৃষ্টি মানুষের মধ্যে যেমন স্বস্তি এনেছে, তেমনি প্রকৃতিতেও প্রাণ ফিরেছে, পাশাপাশি কৃষকদের মুখেও সুখের হাসি ফুটেছে। কৃষক বাঁচলেই, বাঁচবে দেশ, তবেই তো আমরা গড়তে পারবো সেনার বাংলাদেশ। একপশলা বৃষ্টিতে কৃষকদের মুখে স্বস্তির হাসি দেখে মন জুড়িয়ে গেল।

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩