জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ মাওলানা মুখলিছুর রহমানকে এ পুরস্কারে ভূষিত করা হয়। মাওলানা মুখলিছুর রহমান জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, লেখালেখি, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জকিগঞ্জের সমাজ ও শিক্ষামূলক প্রতিষ্ঠান আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘জকিগঞ্জের দর্পণ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সিলেটে অবস্থানরত জকিগঞ্জবাসীর সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ, সিলেট’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন। পাশাপাশি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা মুখলিছুর রহমান বলেন, “এ কৃতিত্ব আমার একার নয়, এ অর্জন পুরো জকিগঞ্জবাসীর। যেকোনো কাজে ইখলাস ও নিষ্ঠা থাকলে সফলতা আসে। এই শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড আমার কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ।
মাওলানা মুখলিছুর রহমানের এ অর্জনে জকিগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাঙ্গন ও সুধী মহলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি এস এম মজিবুর রহমান,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চিত্র নায়ক আজিজুল হাকিম ও ডিএ তায়েব।বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,গবেষক,সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার
জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’
পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ
নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ
চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে