ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৩:২৭

সাবেক সেনা সদস্য সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
৩১ অক্টোবর শনিবার বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনে সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার, উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান,হাওর বন্ধু ইকবাল হোসেন,সাংবাদিক ও সহকারী অধ্যাপক বিজয় দাস,সংগঠনের সহসভাপতি শহীদুল ইসলাম শফিক,সাংবাদিক আবুল কাশেম আবাদী,বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্যঃ গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকির শ্বশুর বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাত পরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩