নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫মিনিটের সময় ঢাকার ইবনেসিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, রিজিয়া বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ শেষে আজ রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ. শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমান ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান