ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ১:৪৫

​পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটে আল নাহিয়ান শিশু পরিবারের শিক্ষার্থী, কর্মচারীসহ ১২০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সংযুক্ত আরব আমিরাত রেড ক্রিসেন্টের অর্থায়নে এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ব্যবস্থাপনায় এই ত্রাণ সহায়তায় জেলা শহরের আল নাহিয়ান শিশু পরিবার প্রাঙ্গণে এসব সামগ্রি বিতরণ করা হয়।

​বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় এ-সব সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির্র সেক্রেটারি জেনারেল আবু হানিফা নোমান। এসময় আরও উপস্থিত ছিলেন আল নাহিয়ান শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আব্দুল হাকিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

​বিতরণকৃত সামগ্রীর তালিকায় ছিল প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্য তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি চিনি, ৫ কেজি ছোলা বুট, ২ কেজি খেজুর, ৫ প্যাকেট নুডলস, ৫ প্যাকেট সেমাই ও ৫ কেজি লবণসহ মোট ১২ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

​সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ দাঁড়িয়ে উপহার গ্রহণ করেন উপকারভোগীরা। রমজানে এমন বিপুল পরিমাণের খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এ সময় আবু হানিফা নোমান জানান, আর্তমানবতার সেবায় সংযুক্ত আরব আমিরাত সবসময় বাংলাদেশের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের দুস্থ ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত