ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সাপ্লাই পানি প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:৪

ঢাকার ধামরাই পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সাপ্লাই পানি প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পৌরবাসী। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে পৌরবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ‘সাপ্লাই পানি চাই না, এই প্রকল্প বন্ধ করুন’- এমন স্লোগান দেন এলাকার জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইয়ে পানির স্তর খুব কাছাকাছি এবং আমরা সহজেই সুপেয় ও নিরাপদ পানি পাচ্ছি। কোনো একটি কুচক্রী মহল নিজেদের পকেটে মোটা অংকের টাকা নেয়ার জন্য এ প্রকল্প পাস করিয়েছে। আমাদের সাপ্লাই পানির কোনো প্রয়োজন নেই

এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংকার, সাংবাদিক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার