ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:২০

নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। থ্রাইভিং থ্রো ইকনোমিক ইম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় সুইজারল্যান্ডভিত্তিক হেকস/ইপারের সহযোগিতায় রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে দিবসটি পালিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলমের নেতৃত্বে র‌্যালি শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বহুভাষার শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

প্রতিপাদ্য বিষয় এবং সাক্ষরতার বিষয়ে গুরুত্ব তুলে ধরে আরো বক্তব্য দেন- ধামাইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মুসা, ডাসকোর ধামইরহাট ইউনিটের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোসা. আরিফা প্রমুখ।

দিবসটি পালনে ইউপি মেম্বারগণ, ভলেন্টিয়ার রোজরিতা মার্ডি, প্রিয়াঙ্কা পাহানসহ সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন