ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, চালক আহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৪ বিকাল ৫:২

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক দুর্ঘটনায় ওই ট্রাকের হেলপার সাইফুল  ইসলাম (১৯) নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের চালক নাঈম (২২)। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম চরতিল্লী মতির মোড়ে নির্মাণাধীন ব্রিজ-সংলগ্ন সংযোগ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিবালয় উপজেলার আলোকদিয়ারচর এলাকার আব্দিল বাতেনের ছেলে এবং আহত নাঈম আশুলিয়ার মির্জাপুর নগরের পুরগাঁও নতুনপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ভুট্টাভর্তি ট্রাকটি সাটুরিয়া থানার শিমুলিয়া থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হয়। ট্রাকটি সাটুরিয়া থানার তিল্লি  মতির মোড়ে নির্মাণাধীন ব্রিজ-সংলগ্ন সংযোগ রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার সাইফুল  ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। আহত ড্রাইভার নাঈম হাসপাতালে চিকিৎসাধীন।

সাটুরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক ও মালামাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত