সুনামগঞ্জের নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন আ ফ ম আনোয়ার হোসেন খান
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন আ ফ ম আনোয়ার হোসেন খান (পিপিএম)। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার এমএন মোর্শেদের (পিপিএম-সেবা) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
২০১৮ সালে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আফম আনোয়ার হোসেন খান (পিপিএম) পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।
সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বিদায়ী পুলিশ সুপার এমএন মোর্শেদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। বিদায় অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারের নেতৃত্বে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারের হাতে স্মৃতি স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
এর আগে নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পুলিশ সুপার কার্যালয় উপস্থিত হলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী পুলিশ সুপার এমএন মোর্শেদ। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো. আব্দুল আহাদসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
আ ফ ম আনোয়ার হোসেন খান ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি র্যাব হেডকোয়ার্টার্স, পুলিশ সুপারের কার্যালয়, নাটোর, পিবিআই হেডকোয়ার্টার্স, আরএমপি, ঝালকাঠি জেলার সদর সার্কেল, পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখা, বিএমপি, পুলিশ সুপারের কার্যালয় (সদর) সিরাজগঞ্জ, ৪ এপিবিএন, পুলিশ সুপারের কার্যালয়, রাঙ্গামাটিসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। ওই সব স্থানে তিনি অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
আ ফ ম আনোয়ার হোসেন খানের নতুন পদে যোগদানে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুসংহত করবে এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সকলে বিশ্বাস করেন।
T.A.S / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন