নিয়ামতপুরে পুকুর দখলের পাঁয়তারা, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নওগাঁর নিয়ামতপুরে পুকুর দখলের পাঁয়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পৈত্রিক সূত্রে পাওয়া পুকুরের মালিক আব্দুস সামাদ। সোবমার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুস সামাদ বলেন, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের নাকইল ইউনিয়ন পরিষদের পাশে পৈত্রিক সূত্রে পাওয়া আমার একটি পুকুরটি রয়েছে। তফসিল বর্ণিত নাকইল মৌজায় অবস্থিত পুকুরটির জমির খতিয়ান নম্বর ৪৫, দাগ নম্বর ২১১, মোট জমির পরিমাণ ৩.৪৯। পুকুরটি ২০২৩ সালে আমার সাংসারিক প্রয়োজনে ১৫ লাখ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য লিজ প্রদান করি।
তিনি আরো বলেন, গত রবিবার লিজকৃত ব্যক্তি ডালিম কুমার ও হারুনকে বিএনপির নাম ভাঙিয়ে ফোন দিয়ে পুকুরের মাছ কীটনাশক প্রয়োগ করে মারবে মর্মে হুনকি দেয়া হয়। লিজ নেয়া ব্যক্তি আমাকে বলেন, যদি কেউ পুকুরের মাছ মারে তাহলে লিজকৃত ব্যক্তি আমার পাওনা বাকিঁ ৯ লাখ টাকা প্রদান করবে না এবং যাবতীয় ক্ষয়ক্ষতির জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। এমতবস্থায় বিএনপির নাম ভাঙিয়ে হুমকিদাতাদের আচরণের কারণে আমার আর্থিক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আব্দুস সামাদ আরো বলেন, এলাকায় কিছু দুষ্কৃতকারী বিএনপির নাম ব্যবহার করে চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা না দিলে পুকুরের মাছ মারবে বলে বারবার হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এর সুষ্ঠু প্রতিকারের দাবি জানাচ্ছি ।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied