ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান
দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৩০ শিক্ষার্থীর মাঝে ২০২৩-২৪ অর্থবছরের আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির অর্থ দ্বারা বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) নগদ অর্থ ও ৩০ ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলা চত্বরে শিক্ষা সহায়তার আওতায় নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১০০ ছাত্র-ছাত্রীকে ২ হাজার ৫০০ টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৫০ ছাত্র-ছাত্রীকে ৬ হাজার টাকা করে ৯ লাখ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৮০ জনকে ৯ হাজার ৫০০ টাকা করে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা সহায়তাপ্রাপ্ত শিক্ষার্র্থীদের স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য