ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে দ্বিতীয়বারের মতো বন্যার্তদের মাঝে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার খাদ্য বিতরণ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৩:৫৬

দেশে চলমান আকস্মিক বন্যায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয়বারের মতো খাদ্যসামগ্রী বিতরণ করেছে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া। সোমবার (৯ সেপ্টেম্বর) সুবর্ণচরের স্খানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমনসহ তিন সদস্যের একটি টিম গঠন করে চরজুবলী ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মূল পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সান্ত এবং পুলিশ কর্মকর্তা জিয়াউল হক তরিক খন্দকার। 

সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দুর্যোগ, ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যয়ভার গ্রহণ, অসহায় ও হতদরিদ্র মানুষের খাদ্যসহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিগতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের বন্যাকবলিত তিটি জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, লবণসহ শুকনা খাবার উপহারস্বরূপ প্রদান করা হয়। সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার এমন উদ্যোগকে স্বাগত জানান সুবর্ণচর উপজেলার জনসাধারণ। 

সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সান্ত বলেন, মানু্ষ মানুষের জন্য- এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দায়িত্ব। তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, বিত্তশালী মানু্ষদের দুর্যোগ মোকাবেলার অনুরোধ জানান। বন্যার শুরু থেকেই নোয়াখালীর বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া।

T.A.S / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা