ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি
কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল জনবল নিয়োগ, ক্রাফট ইন্সট্রাক্টরদের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট এবং ২০২১ সালে বেআইনিভাবে নিয়োগবিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) জেলা কালেক্টরেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার’ স্লোগানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শান্তিপূর্ণ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মো. আব্দুস সালাম, মো. জুবায়ের হোসেন, মো. জাকির হোসেন, মো. মুস্তাকিম, মো. রকি, আরিফ ফয়সাল, মো. আবু সাঈদ, আলনাউন, মদিনাসহ শিক্ষার্থীগণ।
৬ দফা দাবিগুলো হলো- কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের (৬ মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ, কারিগরি সেক্টরে সকল শূন্যপদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা, উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’