নাঙ্গলকোটে ৫টি মাজার ভেঙে দিল তৌহিদী জনতা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে মাজার ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার হিয়াজোড়া গ্রামের আব্দুল গণির মাজার, ফতেরপুর পেটেন শাহ্ মাজার, বাগমারা দেওয়ানবাগীর মাজারে সোমবার (৯ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর তৌহিদী জনতা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় হিয়াজোড়া গ্রামের শাহ আব্দুল গণি আওলাদ রতন মাইজভান্ডারী, আনোয়ার হোসেন ও বেলায়েত হোসেনসহ গ্রামবাসী অভিযোগ করে বলেন, পৌর এলাকার গোত্রশাল গ্রামের জসিম উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তারা জসিম উদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, কে বা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত