ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে অস্ত্র ও গুলি উদ্ধার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৫:৫১

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা গুচ্ছগ্রামের তিনটি বাড়িতে যৌথবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারপাইপ গান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান, গত রবিবার দুপুর থেকে বিকাল পযর্ন্ত পৌর সদরের পাড়কোলা গুচ্ছগ্রামে লেফটেন্যান্ট কর্নেল নাহিদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে মৃত মকবুল হোসেনের ছেলে মো. নজরুল ইসলামের (৬০) বসতবাড়ি থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড গুলি, মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাহাদত হোসেনের (২৬) বাড়ি থেকে ওয়ান শুটার পাইপগান ও ৭ রাউন্ড গুলি এবং মো. সোলেমান ফকিরের ছেলে মো. ছামাদ আলীর (৩৭) বাড়ি থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এ বিষয়ে শাহজাদপুর থানায় তিনজনের নামে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
  

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন