ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে ইউনিয়ন পরিষদ পরিচালনায় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৫:৫৪

দেশের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসংক্রান্ত পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা। সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক স্মারকে জেলা প্রশাসক শামীম আহমেদ স্বাক্ষরিত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত অসুবিধাসমূহ দূরীকরণের জন্য নিম্নরূপ আদেশ জারি করা হলো। এতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান-১ আজাদ আলী সরদার, জয়নগর ইউনিয়নে সহকারী কমিশনার ভূমি সুমন চৌধুরী, ঝালুকা ইউনিয়নে মোছা. রাজিয়া বিবি প্যানেল চেয়ারম্যান-৩। উক্ত পরিপত্রের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। 

উল্লেখ্য, সরকার পতনের পর গত মাসের (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল।

এমএসএম / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ