ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রায় এক বছর পর মৃত্যু শূন্য ব্রিটেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১১:২৫

করোনার জেরে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমে এল ব্রিটেনে। গত বছর জুলাইয়ের পর মঙ্গলবার প্রথমবার করোনার কারণে কাউকে প্রাণ হারাতে হয়নি। সোমবার সে দেশে করোনায় মৃত্যু হয় মাত্র এক জনে ছিল। যদিও গত কয়েক সপ্তাহের তুলনায় দেশটিতে দৈনিক আক্রান্ত বাড়তে শুরু করেছে।

জন্স হপকিন্সের তথ্য অনুসারে, ব্রিটেনে এখনও পর্যন্ত ৪৫ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। 

সে দেশের সরকারের দেওয়া তথ্য অনুসারে, এর মধ্যে ১ লক্ষ ২৭ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছিল মহামারি শুরুর প্রায় এক মাসের মধ্যে। গত বছর যখন করোনা শুরু হয় তখন ইউরোপের দেশগুলোর মধ্যে মৃত্যুর সংখ্যায় সবথেকে এগিয়ে ছিল ব্রিটেন।

মৃত্যুর সংখ্যা কমে যাওয়া নিয়ে ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, ‘নিঃসন্দেহে খুব ভাল খবর।’ ডিসেম্বরে শুরু হওয়া টিকাকরণ যে ‘কাজ করছে’ সে বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি করোনার নতুন প্রজাতির জেরে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়েও দিয়েছেন সতর্কবার্তা। বলেছেন, ‘আমরা এখনও ভাইরাসকে হারাতে পারিনি।’ তাই জনগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেছেন তিনি।

গত কয়েক দিন ধরে ব্রিটেনে মিলছে করোনাভাইরাসের ডেলটা প্রজাতি। যার প্রথম সন্ধান মিলেছিল ভারতে। গত এক সপ্তাহ ধরে সে দেশে রোজ আক্রান্ত হচ্ছেন ৩ হাজারের বেশি লোক। তৃতীয় ঢেউ যাতে আছড়ে না পড়তে পারে সে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ইউরোপের ওই দেশটি। সে জন্য ২১ জুন থেকে বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়ার কথা ঘোষণা করলেও সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। এখনও পর্যন্ত দেশের আড়াই কোটিরও বেশি মানুষকে দু’টি টিকার আওতায় এনেছে ব্রিটেন।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের