ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে কিশোরের আত্নহত্যা, প্ররোচনার অভিযোগে পালিত মা ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:১৮

রাজশাহীর দুর্গাপুরে পালিত মা ও তার পরকীয়া প্রেমিকের নির্যাতনের শিকার হয়ে বিজয় হোসেন (১৬) নামে এক কিশোর বিষ পান করে আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জয়নগর ইউনিয়নের কলনটিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিজয় ওই এলাকার রেজাউল করিমের ছেলে। পুলিশ মৃত ওই কিশোরের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

এ ঘটনায় বিজয়ের মা সালেহা খাতুন বাদী হয়ে আত্নহত্যায় প্ররোচনার অভিযোগ এনে পালিত মা সাগরী বেগম ও তার পরকীয়া প্রেমিক রতন আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

বিজয়ের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয়ের বয়স যখন প্রায় এক বছর তখন দত্তক হিসেবে তাকে গ্রহণ করেন সাগরী ও রেজাউল দম্পতি। এরপর বিজয় তাদের কাছেই বেড়ে ওঠে। একটি মামলায় গত তিন মাস ধরে বিজয়ের বাবা রেজাউল জেলহাজতে রয়েছেন। এরই মধ্যে বিজয়ের মা একই গ্রামের রতন আলীর সঙ্গে পরকীয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন। এরপর থেকেই বিজয়ে পালিত মা ও তার পরকীয়া প্রেমিক রতন আলী বিজয়কে বাড়ি থেকে নামানোর জন্য মানসিকভাবে নির্যাতন করতেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, পরিবার ও স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলে প্রাথমিভাবে ধারণা করছি সে আত্নহত্যা করেছে। তার শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। সোমবার ভোরে নিজ বাড়িতে তার শরীর খারাপ করলে প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার সময় বিজয় ধানের জমিতে প্রয়োগ করা বিষপান করেছে বলে তাদের জানায়। পরে সে রাস্তায় মারা যায়। 

ওসি আরো বলেন, বিজয়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিজয়ের পালিত মায়ের সঙ্গে একই এলাকার রতন আলীর পরকীয়া সর্ম্পক ছিল। এ ঘটনায় বিজয়ের জন্মদাত্রী মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার পালিত মা ও পরকীয়া প্রেমিক রতন আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

T.A.S / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ