সার পাচারকালে জনতার হাতে আটক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাচারের সময় ১৫ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করে। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাজিডাঙ্গা গ্রামে।
জানা গেছে, নাচোল বাসস্ট্যান্ডের বিসিআইসি সার ডিলার মেসার্স দবির ট্রাডার্সের মালিক দবির উদ্দিন নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে বেশি দামে কেন্দুয়া গ্রামের জনৈক এক খুচরা সার ব্যবসায়ীর কাছে ১৫ বস্তা ডিএপি সার বিক্রি করেন। ওই খুচরা সার ব্যবসায়ী সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সার জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলার দবির উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, মেসার্স দবির ট্রেডার্সের মালিক দবির উদ্দিন স্লিপ ছাড়াই ১৫ বস্তা ডিএপি সার বিক্রি করেন। সার ডিলারকে সতর্ক করা হয়েছে। এ রকম আর কোনো ঘটনা ঘটলে তার লাইসেন্স বাতিল করা হবে।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন