মধুপুরে বিএনপির সাধারণ সম্পাদকের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনৈতিক জনসভায় প্রতিপক্ষ গ্রুপের সাবেক এক নেতার হাত-পা কেটে ও প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে। হুমকি পাওয়া সাবেক নেতা আনোয়ার হোসেন গত রবিবার রাতে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সোমবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে প্রতিপক্ষ গ্রুপ।
গ্রুপ প্রধান কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মধুপুর পৌর শহরস্থ ময়মনসিংহ রোডের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এতে সাবেক নেতা আনোয়ার হোসেন ছাড়াও সাবেক বিএনপি নেতা জয়নাল আবেদীন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার, আব্দুল লতিফ পান্না বক্তৃতা করেন। পরে সন্ধ্যায়ও বিক্ষোভ মিছিল নিয়ে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ ক্যাম্পাসে গিয়ে সমবেত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে থানায় করা জিডির কপি প্রদান করেন।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, কুড়ালিয় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধের জেরে গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে তাকে হুমকি দিয়েছেন। মাইকে তার হাত-পা কেটে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি সাধারণ ডায়েরি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ, আহতসহ সাম্প্রতিক বন্যায় নিহত ও অসহায়দের জন্য গত শনিবার বিকেলে মধুপুরের কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অপর সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের উপস্থিতিতে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বক্তৃতা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বক্তব্যে ব্যবসায়ী আনোয়ারের নাম ‘কালো আনোয়ার’ উল্লেখ করে হুমকিমূলক কথা বলেতে শোনা গেছে। এ সময় তিনি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পরিণতির উদাহরণও টেনেছেন।
অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তার বক্তব্যের বিষয়ে জানান, সন্ত্রাসী সে যেই হোক না কেন তাকে প্রতিহত করার অঙ্গীকারাবদ্মূধমূলক বক্তব্য দিতে গিয়ে অনেক বিষয় উঠেছে। বক্তেব্যের খণ্ডিত অংশ উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। পুরোটুকু প্রকাশ হলে সব পরিষ্কার হতো। তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি হওয়ার বিষয়টি তিনি অবগত স্বীকার করে জানান, সামাজিকভাবে এলাকার সবাই অবগত আছে কারা কেমন।
T.A.S / জামান
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ