কাপ্তাই ব্যাটালিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকায় কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন
দুর্গম সীমান্তবর্তী পার্বত্যাঞ্চলের বেকার তরুণদের কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জুরাছড়ি উপজেলার দুর্গম পানকাটা বিওপির ব্যবস্থাপনায় গত ১৮ আগস্ট থেকে চার সপ্তাহব্যাপী জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েল্ডিংয়ের ওপর এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাই সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) কাপ্তাই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া সমাপনী ভাষন দেন। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা 'বিজিবি হবে সীমান্তে নির্ভরতার প্রতীক'- মূলমন্ত্রকে সামনে রেখে কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক চার সপ্তাহের প্রশিক্ষণ পরিচালনা করা হয়। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
তিনি আরো বলেন, কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সীমান্তে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের তরুণ ও যুবসমাজকে কর্মমুখী করে দেশীয় অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা তৈরিই ছিল এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় অধিনায়ক শিক্ষার্থীদের মাঝে সনদপত্র এবং ওয়েল্ডিং ও বৈদ্যুতিক কাজের জন্য টুলসসামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারনের পক্ষ থেকে মেম্বার লক্ষ্মীলাল চাকমা বক্তব্য রাখেন। এ সময় তারা দুর্গম সীমান্তবর্তী পার্বত্যাঅঞ্চলে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়ন তথা বর্ডার গার্ড বাংলাদেশকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি অনুরোধ জানান তারা।
T.A.S / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা