ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে সামাদ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ১:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরীহ ছাত্র মোবারক হোসেন হত্যাসহ গ্রামবাসীর ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আব্দুস সামাদসহ তার বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় কয়েক শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে সামাদ বাহিনীর কুশপত্তলিকা দাহ করেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হাটাবো-আতলাশপুর এলাকার কালাদি-রুপসী সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন- রোবেল ভূঁইয়া, ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, হাফেজ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আযাহার ভূঁইয়া, কবির মোল্লা, বিল্লাল হোসেন মোল্লা, সোহরাব মোল্লা, আলামিন মোল্লা, আলী মিয়া, নুরে আলম ভূঁইয়া, মনির হোসেন ভূঁইয়া, কিরণ ভূঁইয়া, মিজান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, আতলাশপুর এলাকার আব্দুস সামাদসহ তার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গ্রামের নিরীহ লোকজনের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ৪ সেপ্টেম্বর বালু ভরাটের কাজ নিয়ে সামাদ বাহিনীর সঙ্গে সেলিম মোল্লা বাহিনীর সংঘর্ষ বাধে। ওই ঘটনায় পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী কাউছার আহাম্মেদ ভূঁইয়া ও তার পিতা আওলাদ হোসেন ভূঁইয়াসহ গ্রামের নিরীহ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

তারা আরো বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১৯৯১ সালের ১৯ ডিসেম্বর আতলাশপুর এলাকার কলেজছাত্র মোবারক হোসেনকে নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে চুবিয়ে হত্যা করে আব্দুস সামাদসহ তার বাহিনীর সদস্যরা। তখন নিরীহ হওয়ায় মামলা করতে দেয়নি প্রভাবশালী সামাদ বাহিনী। এছাড়া আতলাশপুর এলাকার যুবক আলী নুরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। একই এলাকার মকবুল হোসেনের স্ত্রীকে শারিরিক নির্যাতন চালায়। সামাদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অবিলম্বে আব্দুস সামাদসহ এ বাহিনীর সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরীহদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা। তা না হলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন।

তবে এ ঘটনার ব্যাপারে সামাদ বাহিনীর প্রধান আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, আতলাশপুর এলাকায় বালু ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় যারা ঘটনার সঙ্গে জড়িত নন তাদের কোনো ধরনের হয়রানি করা হবে না। সামাদ বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের