রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
লক্ষ্মীপুরের রামগঞ্জে ২লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে মোঃ ইউসুফ (৪২) নামে এক যুবদল কর্মীর হাতে থাকা ধারালো ছুরির আঘাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মী খুন হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ নির্মম খুনের ঘটনা ঘটে।
খুনের শিকার আনোয়ার হোসেন সাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে ও ৪ সন্তানের জনক। খুনি ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ীর এরশাদ মিয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে ও আনোয়ার হোসেনের স্ত্রী ফারজানা আক্তার সাথীর কথা বলে জানা যায়, আনোয়ার হোসেনের শ্যালককে বিদেশ পাঠানোর জন্য একটি সংস্থা থেকে ২লাখ নেন তিনি। এ খবর জানতে পেরে ইউনিয়ন যুবদল কর্মী মোঃ ইফসুফ সহ আরো তিনজন আনোয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। গত দুই তিন দিন থেকে কয়েকবার আনোয়ারের দোকানে এসে হুমকি ধমকি অব্যাহত রাখে। ঘটনার দিন মঙ্গলবার সকাল ৭টায় একই মোটরসাইকেলে করে ইউসুফ ও আরো দুইজন দোকানে ঢুকে একা পেয়ে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মারাত্মক আহতবস্থায় আনোয়ার হোসেন দোকান থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানেই মারা যায় আনোয়ার হোসেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খুনী মোঃ ইউসসুফ যুবদল ও খুনের শিকার আনোয়ার হোসেন বিএনপির কর্মী হলেও বড় কোন পদে নাই।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমির ফয়সাল জানান, নিহত আনোয়ার হোসেনের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মুত্যু হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মঙ্গলবার সকালে বাগ¦বিতন্ডার এক পর্যায়ে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারনেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা হসপিটাল মর্গে প্রেরণ করেছে। মৃতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ