বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মনোনয়ন ঘিরে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিতর্কের মাঝেও দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি অবিচল অবস্থানে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে মুশফিকুর রহমানকে এই আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তৃণমূল নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়াননি।
নির্বাচন কমিশনের (নির্বাচন কমিশন) ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও এর আগের দিন বিএনপি বিকল্প প্রার্থী হিসেবে কবির ভুঁইয়াকে মনোনয়নপত্র দাখিলের নির্দেশ দেয়। তবে দলীয় নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ ছিল, তিনি ‘সংযুক্তি–২’-এর আওতায় বিকল্প প্রার্থী, চূড়ান্ত নন।
অভিযোগ উঠেছে, এই বিকল্প প্রার্থী হওয়ার সুযোগকে পুঁজি করে কবির ভুঁইয়া ও তার অনুসারীরা এলাকায় বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেন। তারা মুশফিকুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে—এমন তথ্য ছড়িয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেন। পরবর্তীতে বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্যরা বিষয়টি পরিষ্কার করে দিলে ওই প্রচারণার অসারতা প্রকাশ পায়।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে। কবির ভুঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম স্বপন মুশফিকুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের আবেদন করেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে একই দলের নেতার এমন পদক্ষেপে তৃণমূল পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেন, “যিনি কেন্দ্রীয়ভাবে মনোনীত, তার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের আবেদন করা দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন।”
নেতাকর্মীদের মতে, মুশফিকুর রহমান পুরো সময়জুড়ে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি কোনো পাল্টা অপপ্রচারে না গিয়ে দলীয় ফোরামে বিষয়টি নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে, কবির ভুঁইয়া নিজের মনোনয়ন নিশ্চিত করতে গিয়ে দলীয় ঐক্য বিনষ্ট এবং বিএনপিকে সাংগঠনিক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
তৃণমূল নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান দুর্বল হতে পারে, যার দায় শেষ পর্যন্ত দলকেই বহন করতে হবে।
Aminur / Aminur
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা
ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার