ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৬ দুপুর ৪:২৯

রাজশাহীর তানোর  উপজেলার পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)। সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলার অঞ্চলেও জেঁকে বসেছে শীত। এই শীতে সমাজের হতদরিদ্র শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য সকাল থেকে বিকেল এবং রাতের আঁধারে, নিজস্ব অফিসে পথে-ঘাটে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল, হতদরিদ্র গরিব মানুষদের মাঝে শীতের কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেছেন। উক্ত কম্বল বিতরণে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) উপদেষ্টা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক মিজানুর রহমান মিজান আরো উপস্থিত ছিলেন তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সাবেক সভাপতি এবং মেসার্স তসলিমা ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম (নান্টু)সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র দিয়ে সাধারণ মানুষের কাছে দারুণ ভাবে প্রশংসিত এবং এ কাজে তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি)সম্মানিত উপদেষ্টা দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলনের মমতাময়ী মা গভীরভাবে অসুস্থ  হওয়ায় দু-হাত ভরে দোয়াও কুড়ালেন,তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)স্থাপিত:২০১৯।
তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সংগ্রামী সভাপতি সোহানুল হক পারভেজ  বলেন, অনেক শীত পড়েছে, গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে। সেই কষ্ট অনুভব করেই গভীর শীতে আমি নিজে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে ও গ্রামে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শীতার্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান। সকলে যদি আমরা এসব অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে কষ্টে থাকা মানুষেরা উপকৃত হবেন। তাদের পাশে থাকা সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব বলেও জানান তিনি।

Aminur / Aminur

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত

বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত

মনপুরায় মেঘনার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাকেরগঞ্জে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন এমপি আবুল হোসেন খান

আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক