কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের কথা জানান।
এনপিপি প্রার্থীকে তাদের দল থেকে নির্বাচন পরিচালনার জন্য কোন প্রকার সহযোগিতা পাচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। সেইসাথে তিনি তার নির্বাচনী প্রচারণার মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ সমর্থনের কথা জানিয়েছেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা বিরোধী ও ইতিহাস বিকৃত কারী একটি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা তামাশা ও মুনাফিকি করছে মানুষের সাথে। তাই তিনি বিএনপির প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। কারো প্ররোচনায় নয় তিনি তার সজ্ঞানে ও সইচ্ছায় এ সমর্থন জানিয়েছেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত একটি বৃহৎ রাজনৈতিক দল এবং স্বাধীনতার সপক্ষের দল। দেশের এই ক্রান্তিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে হলে স্বাধীনতার পক্ষের দল বিএনপিকে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। তাই এনপিপির প্রার্থী মো. মনির হোসেন আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কাপাসিয়াবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, নির্বাচন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল হক কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মতিউর রহমান, হাবিবুর রহমান প্রিন্স, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, শ্রমিক দল নেতা জামাল উদ্দিন প্রমুখ।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান