ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শ্রীমঙ্গল শহরের কার ও মাইক্রোবাস স্ট্যান্ড প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভায় পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিকশা শ্রমিক এবং বিভিন্ন চা বাগানের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, ' শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। এখানে একটি আধুনিক বাস টার্মিনাল ও মাইক্রোবাস স্ট্যান্ড থাকা অত্যাবশ্যক। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থেকেও সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়ন করেননি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি এই কাজটি বাস্তবায়ন করবো এটাই আমার প্রতিশ্রুতি।' তিনি আরও বলেন, 'আমি রাজনীতির পাশাপাশি নিজের উদ্যোগে এর আগেও অনেক উন্নয়নমূলক কাজ করেছি। ভবিষ্যতেও আমার নিজস্ব তহবিল থেকে শ্রীমঙ্গলের মানুষের কল্যাণে আরও অনেক কাজ করে যাবো।'
এর আগে তিনি উপজেলার সোনাছড়া, জাগছড়া, কাকিয়াছড়া, ভাড়াউড়া,ভুড়ভুড়িয়া চা বাগানসহ বেশ কয়েকটি চা বাগানে গণসংযোগ করেন। এ সময় তিনি চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে বলেন, 'আপনারা যদি আমাকে সংসদে পাঠান, তাহলে প্রথম দিনই জাতীয় সংসদে চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও সমস্যার কথা জোরালোভাবে তুলে ধরবো।'

Aminur / Aminur

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট