কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের কালকিনিতে অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ২ ঘণ্টাব্যাপী কালকিনি উপজেলার সকল সরকারী কর্মচারীবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে ২২ লাখ কর্মচারী রয়েছে। তারা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। প্রতি ৫ বছর পরপর পে-স্কেল বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও ১৭ বছর যাবত তা হচ্ছেনা। সম্প্রতি অন্তর্বর্তী সরকার পে-কমিশন বাস্তবায়নের জন্য কমিটি গঠন করলেও তা বাস্তবায়ন না করে তালবাহানা করা হচ্ছে।তাই দ্রুত পে-স্কেল বাস্তবায়ন করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে।দ্রুত পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ তারিখে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি মীর সাইফুল ইসলাম সাকিব,সাধারণ সম্পাদক সাহদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম,তথ্য ও সম্প্রচার সম্পাদক খবির হোসেন,কালকিনি পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আঃ হাকিম,উপজেলা ৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সহ কালকিনি উপজেলার বিভিন্ন সরকারী , আধা-সরকারী ও শ্বায়ত্বশাশিত প্রতিষ্ঠানের কর্মচারী বৃন্দ।
Aminur / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর