ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:৪৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নির্বাচনী মাঠ।
প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো মুরাদনগর উপজেলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটের হিসাব-নিকাশ, রাজনৈতিক আলোচনা ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং তাদের নেতাকর্মীরা।
বর্তমানে নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি সরব দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ সোহেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আহমদ আবদুল কাইয়ুমকে। একদিকে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, অন্যদিকে চায়ের দোকান, বাজার ও পথচারীদের আড্ডায় চলছে নির্বাচন ও প্রার্থীদের নিয়ে জমজমাট আলোচনা।
পোস্টারবিহীন এই নির্বাচনে ভিন্ন কৌশল বেছে নিয়েছেন প্রার্থীরা। উঠান বৈঠক, পথসভা, মাইকিং ও ছোট ছোট জনসমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে।প্রতিদিনই নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী জনসভা, পরামর্শ সভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আহমদ আবদুল কাইয়ুম।যদিও এই আসনে আরও ছয়জনসহ মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মাঠপর্যায়ে বাকি প্রার্থীদের তেমন দৃশ্যমান প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা-৩ আসনে মূল লড়াই হতে যাচ্ছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মধ্যে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৮ হাজার ৯০৫ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৮১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। পোস্টাল ব্যালটের ভোটার সংখ্যা ৯ হাজার ৪৯৮ জন। এ আসনে মোট ১৫৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Aminur / Aminur

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন