ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি photo শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৮:৪৭

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে পাচারের সময় নিষিদ্ধ  ঝিনুক ও শামুকসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত মালামালের মোট ওজন প্রায় সাত হাজার পাঁচশত কেজি।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১১টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর ক্লিনিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের সদস্যরা ট্রাকভর্তি ৭ হাজার ৫০০ কেজি  জোমরা, ঝিনুক ও শামুক উদ্ধার করেন। এসময় ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত মালামাল ট্রাকসহ মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ হিসেবে এসব সম্পদ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একটি অসাধু চক্র জেলেদের সহায়তায় গোপনে এসব শামুক, ঝিনুক ও জোমরা সংগ্রহ করে থাইল্যান্ড ও ভারতে পাচার করে থাকে। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হক জানান, জব্দকৃত জোমরা, ঝিনুক ও শামুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Aminur / Aminur

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত