নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠি ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (১২৮) সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতে ইসলামীসহ ১২ দলীয় জোট মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব শামীম সাঈদীর সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন সুটিয়াকাঠি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সিরাজুম মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব শামীম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. বাকীবিল্লাহ, লইয়াস কাউন্সিলের সম্মানিত সদস্য ও তরুণ ছাত্রনেতা এডভোকেট মো. খালিদ হোসেন। এছাড়াও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক সাধারণ মানুষ জনসভায় অংশ নেন। মাঠজুড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শামীম সাঈদী বলেন, আগামী প্রজন্মের জন্য দেশ সংস্কারের লক্ষ্যে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি নিজেও হ্যাঁ ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে তিনি অত্র এলাকার মানুষের সেবক হিসেবে কাজ করবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, নির্বাচিত হলে তিনি কখনো নিজে দুর্নীতিতে জড়াবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সুশাসন ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে তিনি তার বাবা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন এবং এ ঘটনার বিচার দাবি করেন। এ বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে সাধারণ মানুষের প্রতি দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় সংসদে তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
জনসভায় অন্যান্য বক্তারা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণতন্ত্র সুসংহত করতে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
Aminur / Aminur
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত