ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে ​কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ রাত ৯:৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয়া এলাকায় অবস্থিত ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।
প্রতিযোগিতা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের বহিঃপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার দত্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ