ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা


শহিদুল ইসলাম, সোনাগাজী  photo শহিদুল ইসলাম, সোনাগাজী
প্রকাশিত: ১৩-১-২০২৬ বিকাল ৫:৪৪

ফেনীর সোনাগাজীত অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে দুই জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা থেকে ১৩ জানুয়ারি রাত ২:৩০ পর্যন্ত ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ  এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত আবু বক্কর ছিদ্দিক  (৩৮), পিতা - রুহুল আমিন,এবং আব্দুর রহমান সুমন (৩০), পিতা- আব্দুর রশিদ কে  গ্রেপ্তার করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত আবু বক্কর কে  ১ মাস  এবং আব্দুর রহমান সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় মাটি কাটায় ব্যবহৃত ০২ টি এস্কেভেটর নিয়ে আসা সম্ভব না হওয়ায় অকেজো করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার সদস্যদের ১টি টিম ও পুলিশ সদস্যদের ১টি টিম  সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা প্রদান করেন। 
ফসলি জমি রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইউসুফ মিয়া এছাড়া তিনি উপরোক্ত বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।

Aminur / Aminur

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ