ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৬ দুপুর ৪:২৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন, গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি গড়ের মাঠ গ্রামের মৃত সোলাইমান ছেলের মোঃ সেলিম রেজা (৩৪)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোদাগাড়ী মডেল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ও এএসআই(নিঃ) মোঃ হাসান আলী সঙ্গীয় ফোর্সসহ মহিষালবাড়ী বাজার এলাকায় হাইওয়ে-১ ডিউটিতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সেলিম রেজার বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে।
পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালানোর চেষ্টা করে।  এ সময় সেলিম রেজাকে আটক করা হয়। অপর দুইজন পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া পলিপ্যাক থেকে আরও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২ হাজার পিচ, যার মোট ওজন প্রায় ২০০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।
গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সেলিম রেজা ও পলাতক দুই আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Aminur / Aminur

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন