হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগত শারীরিক প্রতিবন্ধী মোমিন উদ্দিন ও মানসিক প্রতিবন্ধী তার মা মিনারা বেগম। ঘরের পাশে পুকুর পাড়ে বিভিন্ন গাছের ফল মাটিতে পড়লেই পেটে জুটে তাদের খাবার। এতদিন হয়ে গেলেও নজরে আসেনি সরকারি - বেসরকারি এনজিও ও সমাজের বিত্তবানদের। কেউই এগিয়ে আসেনি প্রতিবন্ধী মা ও ছেলের সহযোগিতায়। ফলে চলছে তাদের দুর্বিষহ জীবন যাপন।
মেঘনা নদীর তীরবর্তী হাতিয়া উপজেলার চর ইশ্বর ইউনিয়নের রাজেরহাওলা গ্রামের ফসলি জমির মাঠের পাশে ছোট্ট একটি টিনের জুপরি ঘর। টিনগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। একটু বৃষ্টি হলেই সারাঘরেই পানি পড়ে আর শীতের দিনে ঠান্ডায় কষ্টে মানবতার জীবন যাপন করে প্রতিবন্ধী মা ও ছেলে।
মোমিনের বাবা ইব্রাহিম মারা যাওয়ার সময় মা মিনারা বেগমের তিন মাসের গর্ভে ছিলেন মোমিন। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী ছেলে মোমিনকে লালন পালনের চিন্তায় একসময় মা নিজেই মানসিক রোগে আক্রান্ত হয়ে যান। সেই থেকে এখনো ছেলেকে বুক আগলে নিয়ে পড়ে আছে স্বামীর ভিটায়। দিন দিন জরাজীর্ণ হয়ে পড়েছে সে ঘরও। যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়তে পারে ঘরটি। প্রচন্ড শীতেও তাদের জন্য জোটেনি একটি শীতবস্ত্র। তাদের দেখার যেন কেউ নেই এই সমাজে।
জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী মোমিন উদ্দিন কথা বলতে ও পায়ে হেঁটে চলাফেরা করতে পারে না।এলাকার তনয় দাস বলেন, একবার রেডক্রিসেন্ট থেকে ঘর বরাদ্দ হলেও পরে তা অন্য ব্যক্তির নামে চলে যায় । প্রতিবেশী মোঃ জামাল উদ্দিন বলেন, দীর্ঘ বছর ধরে এদের এই অবস্থা। প্রচন্ড ঠান্ডায় এরা এভাবে পড়ে থাকে । এই এলাকায় এখন পর্যন্ত সরকারি কোন সাহায্য সহযোগিতা ও শীত বস্ত্র বিতরণ হয়নি। মোঃ নুর হোসেন বলেন, আমি সবসময় দেখি এলাকার নেতারা নাম লিস্ট করে নিয়ে যায় কিন্তু রিলিফ এদের ভাগ্যে জোটে না।।মানসিক প্রতিবন্ধী মিনারা বেগমের বোন নারগিস বেগম বলেন, আমি মানুষের খেতে খামারে কাজকর্ম করে যে টাকা রোজগার করি তাতে আমার টানা হেছড়া করে কোনরকম সংসার চলে।,মাঝেমধ্যে যদি পারি মমিন উল্লাহ ও আমার বোনকে ভাত রান্না করে খাওয়াই। তবে আমার বোনের জরুরী চিকিৎসার প্রয়োজন । এদিকে প্রচন্ড শীত , নাই ঘরে গরম জামা কাপড়, কাতা কম্বল। এই বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সিকদার বলেন,সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতার করা হবে । এছাড়া এগিয়ে আসবে সমাজের বিত্তবানেরা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২