ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১:৩৪
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আটঘড়ি ভবানিপুর গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন আলীর গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুটি বড় গরু ও তিনটি বড় ছাগল আগুনে পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হাকিম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন, সার্বিক খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউনিয়ন আমীর মাওঃ জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী মন্ডল, উপজেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওঃ ইব্রাহিম পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন আলী বলেন, “আমার গরু-ছাগলই ছিল একমাত্র সম্বল। এক রাতেই সব শেষ হয়ে গেল।”
স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি ঘুরে দাঁড়াতে পারে।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু