ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

বেনাপোল শুল্ক গোয়েন্দার বিরুদ্ধে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১২:৪০

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মরত রাজস্ব কর্মকর্তা এনামুল হক ও সহকারী রাজস্ব কর্মকর্তা নোমানের বিরুদ্ধে হয়রানিসহ ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমদানিকৃত কনসাইনমেন্ট লক করে মোটা অংকের ঘুষ ছাড়া পণ্যচালান আনলক মিলছে না বলে অতিষ্ঠ হয়ে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মরত রাজস্ব কর্মকর্তা এনামুল হক ও সহকারী রাজস্ব কর্মকর্তা নোমান যোগদানের পর থেকেই ব্যবসায়ীরা প্রতিটি আমদানি পণ্য চালানে হয়রানির শিকার হচ্ছেন। তাদের পাঁতানো চাহিদা মোতাবেক হয় ঘুষ দিতে হবে আর না হয় দিনের পর দিন হয়রানি আর পণ্যের চালানের শতভাগ পরীক্ষণের নামে সময়ক্ষেপণ। অতিরিক্ত হয়রানির ও ঘুস বাণিজ্যের কারণে অধিকাংশ আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছে। ফলে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ব্যাপকহারে ঘাটতিতে পড়ছে।
আমদানিকারক এহসান জামিল জানান, বেনাপোল কাস্টমস হাউসে বর্তমান কাজের পরিবেশ নেই বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ করালেই যে পরিমান মিস ক্লিয়ারেন্স খরচ গুনতে হয়, তাতে প্রতিটি চালান ছাড়ানোর পর লোকসান গুনতে হচ্ছে। কোন কারন ছাড়াই ফাইল প্রতি দাবিকৃত অর্থ না দিলে পরীক্ষণ রিপোর্টে স্বাক্ষর মিলছে না শুল্ক গোয়েন্দার। শুল্ক গোয়েন্দার যত হয়রানী তত টাকা ঘুষ বাণিজ্যে পরিণত হয়েছে বন্দর, বলতে গেলে ব্যবসায়ীদের জিম্মি করে ফেলছে। দ্রুত অসাধু এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বেনাপোল বন্দরে রাজস্ব ঘাটতি চরম আকারে পৌছাবে।
সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ কর্মকর্তারা জানান, শুল্ক গোয়ান্দার দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা পণ্য চালান লক ও পরীক্ষণসহ সাফটা সুবিধা বাতিলের ভয় দেখিয়ে প্রতিটি চালানে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করে করছেন। আর বড় ধরনের রাজস্ব ফাঁকি দিতে পরীক্ষণে অভার ওয়েট লোডে বিশেষ ছাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করছেন। এছাড়াও কয়েকটি সিঅ্যান্ডএফকে বিশেষ চুক্তিতে লক না করা শর্তে বিশেষ সুবিধা প্রদান করে কনসাইনমেন্ট প্রতি ঘুষ আদায় করে যাচ্ছেন। এসব ঘুষ বাণিজ্যের ফলে সাধারন আমদানিকারকদের প্রতিটি ফাইলের খরচ বেড়ে দিগুনে দাঁড়িয়েছে, বর্তমান টাকা ছাড়া কোনো কাজ মেলেনা এই দপ্তরে।
শার্শা উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু বলেন, বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার বিরুদ্ধে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানির অভিযোগ মিলেছে। হাউসে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ পেয়েছি। আমরা জরুরী ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা খতিয়ে দেখবো।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ৫ই আগষ্ট পরবর্তীতে বেনাপোল বন্দরে শুল্ক ও ভ্যাট ফাঁকি,মিথ্যা ঘোষণা উদ্ঘাটনে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কোন দৃশ্যমান সফলতা নেই। শুল্ক গোয়েন্দার অসাধু কর্মকার্তাদের যোগদানের পর ব্যবসায়ীদের হয়রানির মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ মিলেছে। বন্দরে অসাধু ব্যবসায়ীরা নগদে নারায়ণে তুষ্ঠ করে হরহামেশা সুবিধা নিয়ে শুল্ক ফাঁকিতে লিপ্তের কারনে স্বচ্ছ ব্যবসায়ীদেরকে হয়রানী করা হচ্ছে। তাছাড়া কাস্টমস কর্তৃক গত ১ বছরে বহু শুল্ক ফাঁকির কনসাইনমেন্ট আটক হলেও শুল্ক গোয়েন্দার কার্যক্রমের তৎপরতা প্রশ্নবিদ্ধ রয়েছে এ বন্দরে।
ফাইল প্রতি ঘুষ বাণিজ্যের বিষয়য়ে বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা এনামুল হকের কাছেজানতে চাইলে তিনি বলেন, আমার অফিসে আসেন, অফিসে বসে কথা বলি। এটাই আপনার বক্তব্য বললে তিনি ফোন ফোন কেটে দেন।
এ বিষয়ে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক আবু সেলিম মোঃ মোশারফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেনাপোল বন্দরে শুল্ক গোয়েন্দার কর্যকারি সফলতা মেলছে না, তাছাড়া তিনি ৩ টি বন্দরের দায়িত্ব রয়েছেন বিধায় রাজস্ব কর্মকর্তাদের অনৈতিক বিষয়টি জানতে পারছেন না। তিনি আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিকে কনসাইনমেন্ট হয়রানির সুনিদৃষ্ট অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ

পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর

কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন

বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ

বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে

নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ